জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২০দিনের বিনাশ্রম কারাদণ্ডে যুবক।

সুন্দরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২০দিনের বিনাশ্রম কারাদণ্ডে যুবক।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে মোঃ লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম(২৪) নামের এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(৪ মার্চ)দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল এর নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক তথ্যাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাইফুল ইসলাম ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। ঘটনার সত্যতা পাওয়ায় জমির মালিক সাইফুল ইসলাম কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন তিনি।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ অনুযায়ী আসামিকে ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর