জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরগঞ্জে শাপলা চত্বর আছে, কিন্তু শাপলা নেই!

ছবি: পিন্টু কুমার সরকার।

সুন্দরগঞ্জে শাপলা চত্বর আছে, কিন্তু শাপলা নেই!  


গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় শুধু নামেই একটি শাপলা চত্বর আছে, কিন্তু বাস্তবে কোনো শাপলা নেই সেই শাপলা চত্বরে। কর্তৃপক্ষের উদাসীনতা আর খামখেয়ালীপনার জন্য জায়গাটিতে শাপলা ফুল না ফুটিয়ে হয়ে আছে ময়লার স্তুপ। আস্তে আস্তে জঙ্গলে রূপ নিচ্ছে চত্বরটি। 

পাশের বাসার লোকজন সেখানে মরিচ সহ বিভিন্ন শাক-সবজির বীজ লাগিয়েছেন। 

অথচ কাঠালতলী নামক স্থানে কাঠালের ভাস্কর্য তৈরিও করা হয়েছে। 

জানা গেছে সুন্দরগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপুর্ণ ব্যবসা কেন্দ্র মীরগঞ্জ বাজার, যা বন্দর হিসেবে খ্যাত। এ বন্দরে রয়েছে রড, সিমেন্ট, ঢেউটিন, সার, বড় বড় হার্ডওয়ারের পাইকারি ও খুচরা দোকান, রয়েছে ধান-চালের আড়ৎ। এ ছাড়া সপ্তাহের বুধ ও শনিবার বসে এ অঞ্চলের সবচেয়ে বড় হাট, বসে অন্যদিন বাজার।

এলাকাটিতে বাস করে পৌরসভার প্রায় ৩০ শতাংশ লোক। বন্দরে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হওয়ায় বন্দরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পৌরসভার অর্থায়নে মীরগঞ্জ-সোনারায়-হাসানগঞ্জ এবং সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-চৌধুরানী-রংপুর সড়কের সংযোগস্থলে শাপলা চত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল বছর সাতেক আগে। সরকারি ওই জায়গা থেকে জনৈক ঘোড়াওয়ালার বাড়ি সরিয়ে দিয়ে ত্রিভুজাকার একটি স্থাপনাও তৈরি করা হয় ওই সময়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও শাপলা চত্বরে আর ফুটেনি 'শাপলা।' 

সরেজমিনে গিয়ে দেখা গেছে অপরিচ্ছন্ন রয়েছে ওই চত্বর। চত্বরে চাষ হয়েছে গাছ আলু, ঝুলছে বিভিন্ন সাইন বোর্ড। দোকানিরা তাদের ক্যাশ মেমোয় লিখছেন 'শাপলা চত্বর'। অথচ নেই কোনো শাপলা।

সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুর রশিদ সরকার ডাবলু এ বিষয়ে বললেন, ভবিষ্যত পরিকল্পনা রয়েছে চত্বরটিতে শাপলা ফুল ফোটানোর।

আরও খবর