মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

প্রতিদিন কৌশল আলাদা করে চলছে চাদাবাজি, দলিল লেখক থেকে হলেন ডি.বি.

সুন্দরগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ কথিত সাংবাদিক ফরহাদের বিরুদ্ধে!


গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় লাইফ জ্যাকেট পরিধান করে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়ে ডিবি পুলিশ সেজে চরাঞ্চলের বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স যাচাই বাছাই করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক ফরহাদুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে। 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, উপজেলার হরিপুর ইউনিয়নের কশিম বাজার এলাকায় গত ১৫ সেপ্টেম্বর প্রতিবন্ধী দোকানদার ইসলাম মিয়ার 'ইশা মণি স্টোরে' দোকানের ট্রেড লাইসেন্স যাচাই করেন কথিত সাংবাদিক ফরহাদ সহ আরো কয়েকজন । দোকানে সার বিক্রির লাইসেন্স এর মেয়াদ না থাকায় ইসলাম মিয়াকে আড়ালে নিয়ে গিয়ে পনেরো হাজার টাকা উৎকোচ দাবি করেন ফরহাদ। দোকানদার টাকা দিতে অস্বীকার করলে আইনের ভয় দেখিয়ে চাপের মুখে ফেলে আট হাজার টাকা নিয়ে ফরহাদ অন্যান্য দোকানে লাইসেন্স যাচাই করেন বলে অভিযোগ করেন ইশা মণি স্টোরের প্রোপাইটর ইসলাম মিয়া, এসআর টেলিকম এর প্রোপাইটর লাভলু মিয়াসহ মুরগী ব্যবসায়ী সুজা মিয়া।


স্থানীয়রা আরো জানান, কথিত সাংবাদিক ফরহাদুল ইসলাম ফরহাদ গণ উন্নয়ন লেখা সম্বলিত লাইফ জ্যাকেট পরে কাশিম বাজারে ভ্রাম্যমাণ আদালতের মতোই দোকান পরিদর্শন করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে অবগত করেন এবং জানতে পারেন ফরহাদ প্রশাসনের কেউ না। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে মুঠোফোনে স্থানীয়রা ঘটনাটি জানালে চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে পরিষদের দফাদারকে কথিত সাংবাদিক ফরহাদ সহ অন্যান্যদের আটক করার নির্দেশ দেন। পরে স্থানীয়রাসহ দফাদার খেয়াঘাটে গিয়ে নৌকা আটকিয়ে প্রতিবন্ধী দোকানদারের আট হাজার টাকা উদ্ধার করেন এবং ফরহাদ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ঘটনাস্থান ত্যাগ করেন।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ফরহাদুল ইসলাম একজন দলিল লেখক। চাদাবাজি করতেই যুক্ত হন সাংবাদিকতায়। হয়েছেন উপজেলা প্রেসক্লাব সুন্দরগঞ্জের ক্রীড়া ও নাট্য সম্পাদক এবং ভোরের সময় পত্রিকার রিপোর্টার হলেও ফরহাদের ফেসবুক আইডির নাম ক্রাইম রিপোর্টার হিসেবে উল্লেখ করা।


এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি ইতোমধ্যে ইউএনও মহোদয়কে অবগত করা হয়েছে এবং টাকা উদ্ধারের চিত্র মুঠোফোন ধারণ করা আছে। আগামী মাসিক মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।


সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এ বিষয়ে জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলকা খেয়াঘাট থেকে নৌকা যোগে ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হন সুন্দরগঞ্জ উপজেলার কর্মরত কয়েকজন সাংবাদিক। ফরহাদুল ইসলামের সৌজন্যে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ভ্রমণ যাত্রায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু বক্কর, রফিকুল ইসলাম, হযরত বেল্লাল, মোকছেদুল আল মামুন, জয়ন্ত সাহা যতন, নুর আলম সরকার, ফাহিম হাসান, আব্দুর রাজ্জাক প্রমূখ।

আরও খবর






সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

৪৪৫ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে