জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ


সুনামগঞ্জ প্রতিনিধি::


শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. আফজাল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্চাচারিতার অভিযোগে অসন্তোষ্ট হয়ে পড়ছেন উপকারভোগৌ ও দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। আফজাল হোসেন ক্ষমতার দাপট ও জিইয়ে রাখা নানা অনিয়মকে বেছে বেছে ধরাকে সরাজ্ঞান করছেন। ইতোমধ্যে তার বিভিন্ন অসদাচরনে অতীষ্ট হয়ে পড়ছেন সংশ্লিষ্টরা। "কয়লা ধুলে ময়লা যায় না" ঘোসাইরহাটে থাকাকালীন তার সকল কুকর্ম বর্তমানে তাহিরপুরে দেখা দিতে শুরু করেছে। আফজাল হোসেন শুধু তাহিরপুর নয় জেলার জগন্নাথপুর দোয়ারাবাজার এবং জামালগঞ্জে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন। ফলে তার ডিমাক আরো বেড়ে গেছে। সংশ্লিষ্টদেরকে পাত্তা না দিয়ে মনগড়াভাবে অফিসের যাবতীয় কাজ করে দাপটের সাথে চলছেন। সহকর্মী কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনগড়াভাবে অফিসিয়েল দায়িত্ব পালন করে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্টদের মধ্য থেকে অনেকেই জানিয়েছেন, উক্ত কর্মকর্তা আফজাল হোসেনের বিভিন্ন অসাদচরনে মনে হচ্ছে উনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কখন কাকে কি বলতে হয় সে কান্ডজ্ঞান তার নেই। তার বিভিন্ন আচার আচরণে অতীষ্ট সবাই। তাকে অন্যত্র বদলী ছাড়া কোন গতান্তর নেই বলে মন্তব্য করেন তারা। জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালককে পাত্তা দিতে রাজী নন আফজাল হোসেন। ৭/৮ মাস অবস্থানের কর্মস্থলে এসে উপ-পরিচালকের সাথে সর্ম্পকের দুরত্ব সৃষ্টি হয়েছে নিমিষে। খোঁজ নিয়ে জানা গেছে কর্মকর্তা আফজাল হোসেন কৃষি বাজার ঢাকার সোনালী ব্যাংকে বিগত ০২/০৬/২৫ইং তারিখে তার নিজ একাউন্ট নং-৪৪৪৬১০১০০৬৩৬৩ তে ৬২ হাজার টাকা, ২৩/০৪/২৫ ইং তারিখে ৭৫ হাজার টাকা এবং ১৫/০৬/২৫ ইং তারিখে ৬৫ হাজার টাকা পাঠিয়েছেন। প্রশ্ন হলো এই টাকাগুলো তিনি কোন আয়ের উৎস থেকে পেয়ে পাঠিয়েছেন? তিনি তো এতটাকা বেতন ভাতা পান না। স্বাভাবিকভাবেই মনে করা যায়, অবৈধ আয়ের উৎস থেকে টাকাগুলো পেয়ে তিনি কৃষি বাজার ঢাকার সোনালী ব্যাংকে পাঠিয়েছেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, উক্ত কর্মকর্তা অত্যন্ত দুরন্ধরবাজ। 'ধরি মাছ না ছুঁই পানি" এই ভিত্তিতে তিনি কাজ করেন। জেলার তিনটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করে তিনি অবৈধ আয়ের পথ বেছে নিয়েছেন। এসব অনিয়মের ব্যাপারে উক্ত কর্মকর্তা আফজাল হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag
আরও খবর







হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া

৩৭০ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে