জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টায় সুনামগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গনে ঐ সভা অনুষ্ঠিত হয়। জুলাই যোদ্ধা শেখ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ ইমনদ্দোজা আহমদ,ওয়ারীওর্স অব জুলাই এর আহবায়ক মোঃ ফয়ছল আহমদ,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহবায়ক মোঃ শরীফ উদ্দিন,সদস্যসচিব মোঃ রিদওয়ানুল হক নিহাল, এ গ্রেডের জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী,মোঃ রিপন মিয়া,মোঃ মিজান মিয়া,আহত জুলাই যোদ্ধা মোঃ আফতাব উদ্দিন,শেখ এমদাদুল হক,মোশাহিদ আহমেদ,তরিকুল ইসলাম,জুলহাস খান,জাকারিয়া হোসেন,আল আমিন,দেলোয়ার মিয়া,সুকান্ত দাস,আব্দুল করিম,সোহেল মিয়া,আজিজুল হক,সামছুল আলম,ফোরকানুল ইসলাম,মোফাজ্জল হোসেন,সিহাব আহমদ,মারুফ আহমদ ও ইমরান আলীসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধা। 

সভায় বক্তারা বলেন,গত ২রা জুলাই বুধবার রাত ৮টায় সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরি মিলনায়তনে গেøাবাল টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশগ্রহনের আমন্ত্রণ পেয়ে অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী সভাস্থলে সিড়ি বেয়ে উঠার সময়,৭১ টেলিভিশনের প্রতিনিধি শহীদনূর আহমদ ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ ৩ জন পতিত স্বৈরাচারের দোসর সংবাদকর্মী “৫ আগস্টের পর থেকে দেশে ল্যাংরা লোলায় ভরে গেছে। এদের যন্ত্রণায় রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছেনা” বলে অশালীন ভাষায় গালিগালাজ করত: সারাদেশের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করার পাশাপাশি জহুর আলীকে প্রাণে হত্যার চেষ্টা করে। সংবাদ পেয়ে কয়েকজন জুলাই যোদ্ধা ঘটনাস্থলে দ্রæত পৌছে জহুর আলীকে রক্ষা করেন  এবং ঘটনার সত্যতা নিশ্চিত হন। এসময় জুলাই যোদ্ধাদের সংগঠিত হওয়ার সংবাদ জেনে ঐ ৩ সাংবাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৪ আগস্ট শুক্রবার মোঃ শহীদনুর আহমেদ নামীয় ভেরিফাইড ফেইসবুকেও একইভাবে হুমকি দেয়া হয়।   

সভায় স্বৈরাচারের দোসর ঐ কথিত সাংবাদিকদের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদের স্বস্ব প্রেসক্লাব,প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি কঠোর আন্দোলনের কর্মসুচি গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়। বক্তারা আরো বলেন,এ পর্যন্ত ৭/৮ জন জুলাই যোদ্ধাকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে গুজব রটিয়ে বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট পত্রিকায় নেতিবাচক অপ সংবাদ প্রকাশ করেছে ঐসব দোসররা। তারা যেকোন মূল্যে জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ফ্যাসিবাদের পদলেহন করছে বলেও অভিমত ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর







হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া

৩৭০ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে