জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা 

মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উদযাপন ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের নবীনগর এলাকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহনুর আলমের সভপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্টেক্টর মো. আলমগীর কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়,জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও  বাসসের জেলা প্রতিনিধি মো. আল হেলাল প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী বলেছেন,১৯৭১সালে পাকিস্থানী হানদার বাহিনীর কবল থেকে পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে দীর্ঘ নয়মাস মরণপণ লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন এ দেশের মুক্তিযোদ্ধারা। ত্রিশ লাখ শহীদ আর দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। এই ডিসেম্বর মহান বিজয় দিবসের মাসে এসে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশ আজ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন বিজয় অর্জন যতটুকু না সহজ ছিল এই বিজয়ের স্বাধ ধরে রাখতে কিংবা দেশকে আধুনিক বিশ্বে একটি স্বনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের সকল মুক্তিযুদ্ধের চেতনার বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন স্বাধীনতা বিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে পাকিস্থানী ভাবধারায় ফিরিয়ে নিতে  বিভিন্নভাবে তৎপর রয়েছে। ওদের বিরুদ্ধে স্বোচ্ছার প্রতিরোধ গড়ে তুলে একটি সাম্য,মানবিক মূল্যবোধ,গনতন্ত্র ও অসাম্প্রদায়িকতার চেতনা সমুন্নত রাখলেই দেশ দ্রুত একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

Tag
আরও খবর







হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া

৩৭০ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে