জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

তরুণদের উদ্যোগে সফল ব্যবসা, চাইনিজ খাবারে পরিচিতি পাচ্ছে ‘কাবাব বাড়ী।

কাবাব বাড়ী রেস্টুরেন্টের ছবি:-
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীতে নতুন খাবারের দোকান “কাবাব বাড়ী” স্থানীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র তিন মাস আগে যাত্রা শুরু করা এই দোকানটি এখন নিয়মিত ভিড়ে মুখর থাকে।

সম্পর্কে চাচাতো ভাই মোঃ সিফাত ও মোঃ সাজিদ এর যৌথ উদ্যোগে এ ব্যবসা পরিচালনা করছেন। তারা জানান, প্রথমে কাবাব ও দেশীয় ফাস্টফুড দিয়েই শুরু করেছিলেন। কিন্তু গ্রাহকদের আগ্রহ দেখে বর্তমানে চাইনিজ খাবারও মেনুতে যুক্ত করা হয়েছে।

দোকানে এখন নিয়মিত পরিবেশন করা হচ্ছে চিকেন চাপ, চিকেন তন্দুরি, চিকেন ফ্রাই, চিকেন বটি কাবাব , চিকেন বারবিকিউ, চিকেন নুডলস, চিকেন হাড়িয়ালি, চিকেন রেশমি ,চিকেন মালাই তান্দুরি সহ নানা রকম খাবার। এ ছাড়াও দেশি-বিদেশি সামুদ্রিক মাছ সহ নানা রকমের ড্রিংক এবং কফি পাওয়া যায়।  

এ বিষয়ে উদ্যোক্তা মোঃ সিফাত বলেন, “আমরা গ্রাহকদের জন্য মানসম্মত খাবার পরিবেশন করতে চাই। অল্প সময়েই অনেকের সাড়া পেয়েছি। অন্য উদ্যোক্তা মোঃ সাজিদ বলেন, “তরুণ বয়সে উদ্যোগ নিয়ে কিছু করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে সঠিক পথে হাঁটছি।”

স্থানীয় এক গ্রাহক জানান, কাবাব বাড়ীরর খাবার বেশ ভালো,দামও সাশ্রয়ী। আরেক তরুণ ক্রেতা বলেন, এখানে দেশীয় কাবাবের পাশাপাশি চাইনিজ খাবারের বৈচিত্র্য পাওয়া যায়। পরিবার নিয়ে আসার মতো পরিবেশ।”

এলাকার মানুষ মনে করছেন, উদ্যোক্তারা মান বজায় রাখতে পারলে ‘কাবাব বাড়ী’ শ্রীপুর ছাড়িয়ে আশপাশেও জনপ্রিয় হয়ে উঠবে।

আরও খবর