শ্রীপুর উপজেলার বিভিন্ন সড়কে, বিশেষ করে মহাসড়কে দিনদিন বেড়ে চলেছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল। আজ সকালে তোলা একটি ছবিতে দেখা যায়, একাধিক অটোরিকশা বৃষ্টিভেজা সড়কে বেপরোয়া গতিতে চলছে, যার পেছনে নেই বৈধ রেজিস্ট্রেশন নম্বর বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যবস্থা।
এইসব যানবাহন ট্রাফিক আইনকে উপেক্ষা করে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি সাধারণ যাত্রী ও পথচারীর জীবনও পড়ছে হুমকির মুখে। অধিকাংশ চালকের নেই প্রশিক্ষণ বা বৈধ ড্রাইভিং লাইসেন্স।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, সকালে-বিকেলে স্কুলগামী শিশুদের জন্য এসব গাড়ি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। উল্লেখ্য, কয়েকবার ট্রাফিক পুলিশ অভিযান চালালেও তা নিয়মিত না হওয়ায় এসব অবৈধ যান আবার রাস্তায় ফিরে আসে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি নিয়ন্ত্রণ ও বিকল্প গণপরিবহনের ব্যবস্থা না নিলে শ্রীপুরসহ অন্যান্য অঞ্চলে সড়ক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
প্রশাসনের প্রতি আহ্বান, অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করা হোক।
১০৮ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৫১ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫৪ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭৯ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
২২৪ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
২৪২ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৬২ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৯৩ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে