গাজীপুরের শ্রীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।
ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত। ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়ে তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গেলে বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে এটিএম বুথের ভেতরে নিয়ে যান। সেখানে তার মেয়েকে ধর্ষণ করা হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
১০৮ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫১ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫৪ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৭৯ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২২৪ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪২ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৬২ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৯৩ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে