জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে অটোরিকশা চুরের বিচার চাওয়ায় হামলা শিকার অটোরিক্সার মালিক।

অটো রিক্সাচালক মাদক সেবনের সময় চুরি হয়েছে ভাড়ায় চলিত অটোরিকশা। অতঃপর, অটো রিক্সার মালিককে মারধোর ও হত্যার হুমকি দিয়েছে অটো রিক্সাচালক। গাজীপুরের শ্রীপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে। 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অটোরিকশা মালিক বুলবুল হোসেনের অটোরিকশা দীর্ঘদিন যাবত  ভাড়ায় চালাচ্ছিল ফারুক নামের এক অটোরিকশা চালক। গত পহেলা মে ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১ টার দিকে মোশারফ হোসেন মসু নামক এক ব্যক্তির বাড়ির সামনে রেখে মাদক সেবন করতে চলে যায় অটো রিক্সাচালক ফারুক। মাদক সেবন করার সময় অটো রিক্সাটি চুরি হয়। 
অটো রিক্সাচালকের গাফিলতির কারণে চুরি হওয়া অটো রিক্সার বিচার দাবি করেন মালিক বাবুল হোসেন। বিষয়টি নিয়ে অটো রিক্সা মালিক স্থানীয় কাউন্সিলর এর শরণাপন্ন হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে ৩রা মার্চ বিকাল ছয়টা স্থানীয়ভাবে বসলে সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে অটো রিকশা চালক ফারুক। 

তারপর অজ্ঞতম নামা কিছু সন্ত্রাসীদের নিয়ে অটোরিকশাচালক ফারুক মালিক পাগলের বাড়িতে গিয়ে হামলা চালায়। মারধর করে অটোরিকশা মালিক, মালিকের স্ত্রী ও মালিকের ভাগিনা আশিককে। মালিকের স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে অটোরিকশাচালক। অটো রিক্সার মালিকের স্ত্রীর শ্রীলতা হানির চেষ্টা করে। হুমকি দেয় হত্যার এবং মারপিটের। 

হামলাকারীদের হামলার হাত থেকে বাঁচার জন্য ওটে রিকশা মালিকের ভাগিনা আশিক জরুরী সেবা ৯৯৯ এ কল করলে শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসে। এ সময় পালিয়ে যায় হামলা কারীরা। পরবর্তীতে অটো রিক্সা মালিক বাবুলের ভাগিনা মেহেদী হাসান আশিককে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছে।
আরও খবর