জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ'

১৫৫টি মসজিদ, ১ হাজার ঘর ও ৫ হাজার পরিবারকে স্বাবলম্বী 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করেছে আন্তর্জাতিক ও স্থানীয় চ্যারিটি পরিচালিত প্রতিষ্ঠান 'নাজাত ইসলামী মারকাজ'।দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে ব্রেইল পদ্ধতিতে কোরআন হিফজ করানো থেকে শুরু করে গৃহহীনদের ঘর নির্মাণ, বিনামূল্যে চিকিৎসা এবং কর্মসংস্থানের মতো বহুমুখী উদ্যোগ নিয়ে কাজ করছে এই সংস্থাটি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের ভৈরব বাজার এলাকায় নাজাত ইসলামী মারকাজের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক জনাকীর্ণ মতবিনিময় সভায় এসব চোখধাঁধানো সেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।

মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী জানান, ২০০৭ সালে 'গরীব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ড' (এনজিও নিবন্ধন নং-১৬৫০) প্রতিষ্ঠার মাধ্যমে যে যাত্রার সূচনা, আজ তা বাংলাদেশ ছাড়িয়ে আফ্রিকার মহাদেশেও অসহায় মানুষের আশ্রয়স্থল।

দিনি আরও জানান, বর্তমানে প্রতিষ্ঠানের অধীনে হাফেজি ও কওমি মাদ্রাসা, নাজাত মডেল স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে থাকা-খাওয়া ও ব্রেইল পদ্ধতিতে পড়ালেখার সুবিধা। জরুরি সেবায় যুক্ত রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা ও চক্ষুক্যাম্প।

সভায় জানানো হয়, ২০২৫ সাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১৫৫টি মসজিদ ও গৃহহীন ১ হাজার পরিবারের জন্য সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। 

দূরবর্তী লোকালয়ে ৪ হাজার ২২টি গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। জরুরি রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবার পাশাপাশি বিতরণ করা হয়েছে ১০ হাজারেরও বেশি হুইলচেয়ার। রিকশা, সেলাই মেশিন, ঠেলাগাড়ি ও মাছ ধরার নৌকা বিতরণের মাধ্যমে প্রায় ৫ হাজার পরিবারকে আত্মনির্ভরশীল করা হয়েছে।

 পবিত্র  রমজান ও দুর্যোগকালীন সময়ে ১৫ হাজারেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১০ কিয়ার জমিতে নির্মিত হয়েছে সুবিশাল কবরস্থান। এছাড়া শীতবস্ত্রসহ ১০ হাজারেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, প্রতিষ্ঠানটির বিশাল এই কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে মূলত লন্ডনপ্রবাসী ও দেশ-বিদেশের দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায়। আয়-ব্যয় ও অনুদানের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও দেশীয় আইন-কানুন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হয়।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ডা. হোসাইন আহমদ হামিদী, দারুন নাজাত কওমি মাদরাসার পরিচালক মাওলানা শফি উদ্দিন, শিক্ষা সচিব মুফতি ফাহিম আল হাসান বর্ণভী, হিফজুল কুরআন বিভাগ ও অফিস যিম্মাদার ক্বারী আব্দুল খালিক (পরিচালক), আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা. অন্ধ মাদরাসা বিভাগের পরিচালক মাওলানা মারুফ বিল্লাহ (পরিচালক), নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটের পরিচালক রানু বালা দেবী, হোস্টেল সুপার ক্বারী সালেহ আহমদসহ শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা প্রকল্প ও অবকাঠামো ঘুরে দেখানো হয়।

মতবিনিময় সভায় নাজাত ইসলামী মারকাজের ডা. হোসাইন আহমদ হামিদীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা প্রকল্প ও অবকাঠামো ঘুরে দেখানো হয়।

Tag
আরও খবর