জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক দুইবারের সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে শনিবার বিকেলে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৭ আগস্টও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া গত ২০ আগস্ট শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান মো. তাজ উদ্দিন তাজু। 

অব্যাহতির এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে ওঠেছে শ্রীমঙ্গলের রাজপথ। শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে শহরের শাপলাবাগ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের হবিগঞ্জ রোড, চৌমুহনা এবং স্টেশন  রোড প্রদক্ষিণ করে রেলস্টেশনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে দলটির তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন বলেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই মো. তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায় ও অগঠনতান্ত্রিক। 

তিনি আরও বলেন, তাজু তৃণমূল পর্যায়ের সবচেয়ে জননন্দিত ও ত্যাগী নেতা। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলের দুঃসময়ে তাঁর বিরুদ্ধে ৩০টির বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে এবং তিনি ৭২০ দিন কারাবাস করেছেন। এমনকি ২০১৮ সালের ৫ জানুয়ারি খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে মিছিলে পুলিশের হামলায় তাঁর ডান পা ভেঙে যায়। 

নেতাকর্মীদের অভিযোগ, চাঁদাবাজ ও বালু সিন্ডিকেটে জড়িত কয়েকজন ব্যক্তির ইন্ধনে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আওয়ামী পুনর্বাসন ও সামনের কাউন্সিলে ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা করা হচ্ছে। সমাবেশ থেকে দলের কাছে চার দফা দাবি জানানো হয়।দাবিগুলো হলোÑঅব্যাহতির আদেশ দ্রæত প্রত্যাহার করা, জেলা ও উপজেলা বিএনপি যৌথ সভা ডেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, উৎসবমুখর পরিবেশে দ্রæত দলীয় কাউন্সিল আয়োজন করা এবং একক প্রভাবমুক্ত নিয়মতান্ত্রিক উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা। 

দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়াারি দেন নেতাকর্মীরা। এর মধ্যে রয়েছে জাতীয়প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রোডমার্চ এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। 

এর আগে গত ১৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে মো. তাজ উদ্দিন তাজুকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

Tag
আরও খবর