জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুনর্বিবেচনা ও নিরপেক্ষ তদন্তের দাবি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন মো. তাজ উদ্দিন তাজু। গতকাল দুপুরে শ্রীমঙ্গল শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাজ উদ্দিন তাজু বলেন, ২০০৬ সালে বিএনপির প্রয়াত  নেতা ও তৎকালীন অর্থমন্ত্রী এম এ সাইফুর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দুইবার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলের দুঃসময়ে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করেন, ২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে ৩০টির বেশি ‘মিথ্যা ও গায়েবি’ মামলা হয়েছে। এসব মামলায় তিনি প্রায় ৭২০ দিন কারাগারে ছিলেন। এ ছাড়া ২০১৮ সালের ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিলে পুলিশের হামলায় তার ডান পা ভেঙে যায় বলেও দাবি করেন তিনি।

তাজ উদ্দিনের অভিযোগ, গত ১৩ আগস্ট তাকে বাদ দিয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা বিএনপির কাছে সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত চিঠিতে কোনো ধরনের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বলেন, গত ৮-৯ মাস ধরে তাকে দলীয় কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল। বিষয়টি মৌখিক ও লিখিতভাবে জেলা ও কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছিল। এরপরও তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাজ উদ্দিন আরও অভিযোগ করেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় কিছু বিষয় ও ব্যক্তিগত আর্থিক দেনা-পাওনা নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়। এরপর থেকেই তাঁকে সাংগঠনিক কর্মকাÐ থেকে দূরে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। তার দাবি, তাকে দায়িত্ব  থেকে সরিয়ে রেখে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কাউন্সিল ছাড়াই ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজু অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক সিদ্ধান্ত ও ওয়ার্ড-ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত এবং দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে কমিটি গঠনের দাবি জানান। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতাদের কাছে বিষয়টি ন্যায়সংগতভাবে বিবেচনার অনুরোধ জানান।

তবে সংবাদ সম্মেলনে আনিত বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়কের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর