জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবাদ সমাবেশ থেকে ঢাকায় অবস্থানসহ কঠোর কর্মসূচির ঘোষণা


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদ থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং রাজধানী অভিমুখে অবস্থান কর্মসূচিসহ নানা কঠোর বার্তা দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতির অনুলিপি দলটির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর কাছে অব্যাহতির আগে শোকজ করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই। আমি অসুস্থ।

তবে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, স্থানীয় এমপির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত রেজুলেশন ও আবেদনের ভিত্তিতে দলীয় শৃঙ্খলার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা বিএনপি থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজু এতে বিস্ময় প্রকাশ করে বলেন, "কোন কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা আমি জানি না। অব্যাহতির আগে আমাকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, এমনকি অব্যাহতির কোনো আনুষ্ঠানিক চিঠিও আমি পাইনি।" দলীয় ফোরামে কোনো নিয়ম অনুসরণ না করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে তিনি জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং ভারপ্রাপ্ত মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার (১৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ এবং শ্রমিক দল নেতা সোহেল আহমদ প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল পকেট কমিটি গঠনের অসৎ উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়া নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ থেকে নেতাকর্মীরা পরবর্তী আন্দোলনের ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বরাবর স্মারকলিপি পেশ, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, রাজধানী ঢাকায় রোডমার্চ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।


Tag
আরও খবর