জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চুরি ও মাদক রোধে সচেতনতামূলক মতবিনিবময় সভা শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিবেদক মো. এহসানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হান্নান ঢালী, আব্দুল বারেক মিয়া, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ। 

একতা যুব সংগঠনের আহবায়ক মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রহমান মিয়া, আব্দুল বারিক রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় একটি শ্রেণি এতে জড়িয়ে পড়ছে। অন্যদিকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে অসংখ্য পরিবার ও তরুণ প্রজন্মকে। মাদকের কারণে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি বাড়ছে। চুরি ও মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এর পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তোলার আহবান জানান।

সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর