জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা

ছয় বছরেও পূরণ হয়নি শিক্ষার্থীদের দাবি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে সড়কে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রীমঙ্গল উপজেলার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে জমায়েত হন শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার কয়েকশ ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

পরে সেখান থেকে শত শত শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনায় (ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে) বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে করেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌরসভার বড় ময়লার ভাগাড়। প্রতিদিন পুরো শহরের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। ময়লার গন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করা কষ্টকর। নাক-মুখ চেপে রেখে ক্লাস করতে হয়। দীর্ঘদিন ধরে এটি চলে আসছে। এখানে ময়লার ভাগাড় থাকায় কুকুরের আনাগোনা বেশি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন।

এছাড়া ভাগাড়ের পাশে রয়েছে আরও দুটি আবাসিক এলাকা। মশা, মাছির উপদ্রব ও ময়লার দুর্গন্ধে শিক্ষার্থীসহ এলাকাবাসীর নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। এ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এ ভাগাড় সরানোর জন্য বারবার আশ্বাস দেওয়া হলেও কিছুই করা হয়নি। 

২০১৭ সালে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ আশ্বাস দিয়েছিলেন ৬ মাসের মধ্যে ময়লার ভাগাড় সরানো হবে। কিন্তু কোনো কাজ হয়নি। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস ও পরিবেশ উপদেষ্টার নিকট দাবি রাখেন অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সরিয়ে তাদেরকে সুস্থ পরিবেশে পড়ালেখা করার সুযোগ দিতে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা পৌরসভার প্রশাসক, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ শাহিনা আক্তার এর নিকট দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

জানা যায়, পৌর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ময়লা ফেলার জন্য বিগত ২০১৩ সালে সদর ইউনিয়নের জেটি রোডে হাওর এলাকার পাশে জেলা প্রশাসক মৌলভীবাজার এর মাধ্যমে ২ একর ৪৩ শতক ভূমি অধিগ্রহন করে। কিন্তু তৎকালীন স্থানীয় সদর ইউনিয়ন চেয়াম্যান ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ওই এলাকায় ময়লা না ফেলার জন্য বিরোধীতা শুরু করেন। এরই প্রেক্ষিতে কৌশলে হাই কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। মামলার বাদীর মৃত্যু হলেও আদালতের স্থগিতাদেশ এর কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক এডিসি মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, প্রথমে তিনি ময়লার ভাগাড় ও অধিগ্রহনকৃত স্থান পরিদর্শন করবেন, তারপর মহামান্য হাইকোর্টে দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার করার আবেদন করবো। এরপর সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে এটান স্থায়ী সমাধান করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছিল স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী। সে সময় জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও শিক্ষার্থীদের দাবি ছয় বছরেও পূরণ হয়নি।

আরও খবর