জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে বন্যায় তলীয়ে গেছে আমনের বীজতলা, ভেসে গেছে সবজি ও মৎস খামার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে আসা ঢলে হাওরে বেড়েছে বানের পানি। এতে বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার একর আমন ধানের ক্ষেত ও আগাম চাষ করা শীতকালীন নানা ধরণের শাক-সবজি। ভেসে গেছে শতাধিক মাছের খামার। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ব্রিজ ও কালভার্ট। আবার বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা আউস ধান কাটতে না পারায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা।

নিম্নাঞ্চল এলাকায় বসত ভিঠায় উঠেছে বন্যার পানি। ফলে পানিবন্দি হয়েছেন হাওর পাড়ের শতাধিক পরিবার।

সরজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে উপজেলার হাইল হাওর, বাইক্কাবিল, সবুজবাগ, জতরপুর, ভুনবীর, পাচাউন, কালাপুর, ভৈরববাজার, সিন্দুরখান, সাতগাঁও, লামুয়া গ্রামের শত শত একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। ধানক্ষেতে থৈথৈ করছে পানি। স্থানীয় মৎস খামারিরা জানান, প্রবল বৃষ্টি ও উজানের পানিতে উপজেলার বেশ কয়েকটি মাছের খামারের মাছ পানিতে ভেসে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি গুণতে হবে খামারিদের।


শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাইলহাওর এলাকার খামারের মালিক সিতেশ রঞ্জন দেব বলেন, বন্যার পানিতে আমার ফিসারির সব মাছ বানের স্রোতে ভেসে গেছে। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের  জতরপুর গ্রামের মাছ চাষি কামাল মিয়া বলেন, আমার ৭টি মাছের খামার তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মাছ হাওরে ভেসে গেছে। দক্ষিণ পাচাউন খিলগাঁও এলাকার কৃষক মইনুল ইসলাম গেদু বলেন, আমার চার বিঘা আমন ক্ষেত রয়েছে পানির নীচে। চোখের সামনে ক্ষেতের সব ধান পানিতে ডুবে রয়েছে। কাটাও যাচ্ছে না আধা পাকা ধানগুলো। চোখের সামনেই ধান পানির নিচেই পচে নষ্ট হয়ে যাবে। শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের কৃষক শামসুল হক বলেন ২০০৪ সালের পর এবছরই শ্রীমঙ্গল হাইল হাওরে বন্যার পানি বেশি হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মহিউদ্দিন এর মুঠোফন বন্ধ পেয়ে অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারাজুল কবীর বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণে বেশ কয়েকটি মাছের খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রচুর মাছ পানিতে ভেসে গেছে। সাম্প্রতিক বন্যায় উপজেলার প্রায় সাড়ে আট শত পুকুর ও খামারের মাছ  পানিতে ভেসে আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব বলেন, বন্যার পানিতে শ্রীমঙ্গলের কিছু এলাকায় আমনের বীজতলা-সবজি ক্ষেত তলিয়ে গেছে। পুকুর ও খামারের মাছ ভেসে গেছে শুনেছি। তবে অন্যান্য উপজেলার তুলনায় শ্রীমঙ্গলে খুব বেশি ক্ষয়-ক্ষতি হয়নি। বন্যার্তদের সহায়তার জন্য ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ২০ মেট্টিক টন চাল সরকারের পক্ষ থেকে বরাদ্দ প্রদান করা হয়েছে। আমরা এসব এলাকায় ত্রান বিতরণ শুরু করেছি, কার্যক্রম অব্যাহত আছে।

আরও খবর