জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে ১২দিন ধরে নিখোঁজ শিশু শুয়াইব মাহমুদের খোঁজ না পেয়ে মা-বাবা দিশেহারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোহাম্মদ শুয়াইব মাহমুদ নাজিম (১১) নামে এক শিশু গত ১ জুলাই থেকে নিখোঁজ নিখোঁজ রয়েছে।

গত ১১দিন ধরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় ৮ জুলাই শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করেন শিশুর মা মোছাঃ সাহানা আক্তার (৩৩)।

শ্রীমঙ্গল থানার জিডি নং: ৪৫১, জিডি ট্যাকিং নং: 3YUZ6N। 

নিখোঁজ শিশুর মা সাহানা আক্তার জানান, গত ১ জুলাই সকাল ১০টার দিকে আমার বড়ছেলে মোহাম্মদ শুয়াইব মাহমুদ (নাজিম) আমাদের বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের জালালিয়া উত্তর বাসা থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। পরতীতে বাসায় না ফেরায় আমি আমার আত্মীয় স্বজনসহ আশেপাশের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে ছেলের কোন সন্ধান পাইনি। পরবর্তীতে উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়রী করি। 

বাসা থেকে বের হওয়ার সময় আমার ছেলের পড়নে লাল রংয়ের গেঞ্জি ও নীল রংয়ের পায়জামা ছিল। তার মুখমন্ডল গোলাকার, শারীরিক গড়ন-মাঝারী, উচ্চতা-৪ ফুট ৫। 

গত ১২ দিন ধরে ছেলের সন্ধান না পেয়ে তার পরিবার এখন দিশেহারা। নিখোঁজ শিশু শুয়াইব শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোডের মোঃ নাছির ও সাহানা আক্তারের দুই সন্তানের মধ্যে সে বড়। তার ছোট ৯ বছরের এক ভাই রয়েছে। সে আশিদ্রোন মাদরাসার শিক্ষার্থী।

এ বিষয়ে কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে তার মা-বাবার মোবাইল নম্বরে (01648-668754, 01648-668750) যোগাযোগ করা জন্য অনুরোধ করেছেন শিশুর পরিবার।

আরও খবর