জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল সাতগাঁএ চা-বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-১

শ্রীমঙ্গলে ডাকাতি, ইয়াবা, মাদকসহ বিভিন্ন মামলার আসামীকে আদালতে প্রেরণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল এর সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৪ জুন) রাত আড়াইটায় আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ২০২২ সালের ২২ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। ধৃত হাবিব এ ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান হাবিব এ ঘটনায় জড়িত ছিল মর্মে স্বীকার করে এবং ডাকাতির পরিকল্পনা ও ঘটনায় জড়িত অপরাপর ডাকাত দলের সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ডাকাতি ঘটনার পূর্বে ও পরে গ্রেফতারকৃত আসামী হাবিবুর রহমান হাবিব এর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭২৫-৯১৪০১৬ থেকে অপরাপর ডাকাত দলের সদস্যদের কথোপকথনের তথ্য পাওয়া যায়।

এদিকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার এসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার (২৫ জুন) সকাল পৌনে ছয়টায় শ্রীমঙ্গলে এক অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের পশ্চিম আলিশারকুল গ্রাম থেকে পঁয়তাল্লি পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাহাব উদ্দিন (৩০) এবং মোঃ মামুন মিয়া (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামী সাহাব উদ্দিন ভূনবীর ইউপির পশ্চিম আলিশারকুল গ্রামের মোঃ আহাদ মিয়ার পুত্র এবং মামুন মিয়া একই গ্রামের মোঃ তুরাব মিয়ার পুত্র।

একই ইউনিয়নের লইয়ারকুল (গোপালপুর) গ্রাম থেকে মঙ্গলবার রাতে থানার এসআই মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে সাতশত গ্রাম গাঁজাসহ মোঃ হারিছ মিয়া (৬০) গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী লইয়ারকুল (গোপালপুর) গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, ডাকাতির মামলার আসামী হাবিবুর রহমান হাবিব, গাঁজা, ইয়াবা মামলার তিন আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতারকৃত সকল আসামীকে আজ মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Tag
আরও খবর