জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৯১. ৩৮ শতাংশ

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৮৯.৮ শতাংশ। সোমবার (১০ জুন) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে  ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সদররুল মুদাররিসিন মাওলানা রশিদ আহমদ হামিদীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার শিক্ষাসচিব ও বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফখরুজ্জামান, বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা হিলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরিফপুরী, অর্থ সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুস সামাদ আল আযাদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, সদস্য মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম উপদেষ্টা, বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী জানান, সর্বসাধারণের জন্য কুরআন শিক্ষাকে সহজতর করা এবং কুরআনের আলোকে সমাজ ব্যক্তি ও পরিবার গঠনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ২০১১ আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ৪৫টি জেলায় ৪ হাজার ৫০০ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত সহস্রাধিক কেন্দ্রে প্রায় ২ লক্ষ পঞ্চাশ হাজার ছাত্র-ছাত্রী প্রতি বছর সহিশুদ্ধভাবে কুরআনের শিক্ষা গ্রহণ করে। পরীক্ষার ফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, ওস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।

বোর্ডের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী জানান, আলহামদুলিল্লাহ, এ বছর আমাদের বোর্ডের ফলাফল অনেক ভালো হয়েছে। এবার আমাদের বোর্ড পরীক্ষায় ১ হাজার দুইশ সাতজন অংশ গ্রহণ করেছে। পরীক্ষায় পাশের হার ৯১. ৩৮ শতাংশ। এরমধ্যে বোর্ডের মেধা তালিকায় ২০জন স্থান পেয়েছে। সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনা করতে গিয়ে দেশ-বিদেশ থেকে যারা অনুদানসহ নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক, প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।


Tag
আরও খবর