নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

চা শিল্প সেক্টরে কর্মচারী/ড্রাইভারদের মজুরীসহ অন্যান্য সুযোগ-সুবিধাদি খর্ব করার অভিযোগ 


চা শিল্প সেক্টরে কর্মচারী/ড্রাইভারদের মজুরীসহ অন্যান্য সুযোগ-সুবিধাদি খর্ব করার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় শহরের গুহ রোডে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি মো.জাকারিয়া আহমদ লিখিত বক্তব্যে বলেন, গত ১০ গত ১০ আগস্ট  শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড কর্তৃক 'চা শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের মজুরি সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। এই প্রকাশিত গেজেট চা শ্রমিক ও কর্মচারীদের স্বার্থের ও বাংলাদেশ চা সংসদ ( বিসিএস) চুক্তিনামার সহিত সংঘর্ষিক। বিসিএস এর সহিত চুক্তিতে উল্লেখ রয়েছে বাৎসরিক ২ মাসের বেতনের সমপরিমাণ টাকা দুই ঈদ,দূর্গা ও লাল পূজা উৎসবে তারা প্রাপ্ত হন। কিন্তু গেজেটে এসব সুবিধা বোনাস স্ক্রিমে সমন্বয় করে উৎসব ভাতা প্রাপ্য হইবেন বলে উল্লেখ করা হয়েছে।

সর্বোচ্চ বেতন কাঠামোতে পদ বিন্যাসে ৩ থেকে ৪ হাজার টাকা কম দেখানো হয়েছে। বিসিএস ও প্রচলিত আইনের সহিত আরও সাংঘর্ষিক ধারা উক্ত গেজেটে বাস্তবায়ন করা হয়েছে। ফলে তারা বেতন গ্র্যাচুটি, কোম্পানির মুনাফা, মজুরির সিবিএ অধিকার, আরও অন্যান্য সুযোগ সুবিধাসহ তাদের মৌলিক অধিকার উক্ত গেজেটে খর্ব করা হয়েছে। 

এসময় জাকারিয়া আরও বলেন, মজুরি বোর্ডে তাদের মৌখিক ও লিখিত মতামত আমলে নেয়া হয়নি। এমনি চা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গেজেট খসড়া করার সময় তাদের অধিকার, সুযোগ,সুবিধা খর্ব না করা ও বিসিএস এবং প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো তুলে ধরেন। এতে তারা তাদের মতামত পাসের প্রস্তাব করেন কিন্তু তারা ওই কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করার পরও মজুরি বোর্ড এসব বিষয় আমলে না নিয়ে চূড়ান্ত ভাবে একপেশে ও বৈষম্যমূলক গেজেট পাস করেন।

লিখিত বক্তব্য তিনি আরও বলেন, চলতি বছরের ১০ আগষ্টের গেজেট স্থগিত করে নতুন করে সবার মতামতের ভিত্তিতে প্রচলিত আইন ও বিসিএস এর সহিত চুক্তিনামার শর্তসমূহ বলবৎ রেখে নতুন গেজেট পাস করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সাথে  মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।


Tag
আরও খবর