নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক পুত্র বিশ্বপ্রিয় কাব্য

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের পুত্র বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। 

সে শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে পরীক্ষায় অংশ নিয়ে মোট ১৩০০ নম্বরের মধ্যে পরীক্ষায় তার অর্জিত নম্বর ১১৭৩। 

কাব্য ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) এর প্রাক্তন টি-প্লান্টার (চা বাগান ব্যবস্থাপক) বিজয় কান্তি ভট্টাচার্যের পৌত্র (নাতি), দিপালী গোস্বামীর দৌহিত্র (কন্যার পুত্র) এবং তনুশ্রী গোস্বামীর একমাত্র ছেলে। 

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য জানায়, জিপিএ-৫ পেয়ে অনেক খুশি লাগছে। আমার সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা-মা, দাদু-দিদা ও শিক্ষকদের উৎসাহ আর সমর্থন। তারা সবসময় আমাকে সাহস যুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। সবার কাছে আমি আশির্বাদ প্রার্থী। ভবিষ্যতে যেন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। পড়াশোনার পাশাপাশি কাব্য সাহিত্য-সংস্কৃতি এবং আবৃত্তির নানান প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছে। দাবা প্রতিযোগিতাতেও তার রয়েছে গৌরবময় সাফল্য। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ে নানান ধরণের আলোকচিত্র একাধিক জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কাব্য সবার দোয়া ও আশির্বাদ প্রার্থী।

আরও খবর