নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মেরে সন্তান নষ্টের অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছুবপুর এলাকায় সোনিয়া আক্তার (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মেরে চার মাসের সন্তান নষ্টের অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশি সোবহান মিয়ার (৬০) বিরুদ্ধে। সোনিয়া আক্তার শ্রীমঙ্গল উপজেলার ইছুবপুর এলাকার কালাম মিয়ার (৪০) স্ত্রী। 

সোনিয়া আক্তারের স্বামী কালাম মিয়া এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে দেখা গেছে সোবহান মিয়া (৬০) এবং তার স্ত্রী লাকি বেগম (৫০) কে বিবাদি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ সূত্রে  জানা যায়, উপজেলার ইছুবপুর এলাকার কালাম মিয়ার ক্ষেতের সবজি পাশের বাড়ির সোবহান মিয়ার গরু খেয়ে ফেলে। তখন কালাম মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার গরু তাড়িয়ে দেন। এ সময় সোবহান মিয়ার স্ত্রী আকলিমা ওরফে লাকি বেগমের সহিত কথা কাটাকাটি হয় সোনিয়ার। একপর্যায়ে সোবহান মিয়া ও তার স্ত্রী সোনিয়া বেগমকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এতে সোনিয়া বেগমের পেটে ব্যাথা শুরু হলে শ্রীমঙ্গল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আলট্রাসনোগ্রাফি করা হলে অন্তঃসত্ত্বা সোনিয়ার পেটে থাকা ৪ মাসের সন্তান নষ্ট হয়ে যাওয়ার রিপোর্ট আসে। মারামারির ঘটনায় সোনিয়া বেগমের ৩ বছরের ছোট শিশু সন্তান রবিউলও আঘাতপ্রাপ্ত হয় বলে জানা যায়।

বুধবার (২৫ জুলাই) সকালে সোনিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে সোনিয়া বেগমের স্বামী কৃষক কালাম মিয়া জানান, বুধবার সকালে আমার স্ত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছি। ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, গরু কর্তৃক ক্ষেতের সবজি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী সোবহান মিয়া ও তার স্ত্রী লাকি বেগমের সহিত কথা কাটাকাটির একপর্যায়ে আমার গর্ভবতী স্ত্রী’র পেটে তারা লাথি মেরে বাচ্চাটি মেরে ফেলেছে বলে তিনি জানান। 

এ ব্যাপারে মৌলভীবাজার সদর হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. এনামুর রশিদ দিপু অন্তঃসত্ত্বা সোনিয়া বেগমের ৪ মাসের গর্ভের বাচ্চার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখন তারা সোনিয়াকে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পেইন ওঠার ইনজেকশন দিয়ে নরমাল ডেলিভারি করে মৃত বাচ্চাটি বের করে আনবেন বলে জানান। এ ব্যাপারে সোবহান মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে সোবহান মিয়ার চাচাতো ভাই সাবেক সদর ইউপি সদস্য মনির মিয়া গণমাধ্যমকর্মীকে জানান, তিনি শুনেছেন সোবহান মিয়ার স্ত্রী ও কালামের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার গণমাধ্যমকর্মীকে জানান, ডাক্তারি সনদ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর