হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশবাড়ীয়া সোনাইছড়িতে গণসংযোগে আসলাম চৌধুরী - পরিকল্পিত উন্নয়নে পর্যটন ও শীপইয়ার্ডে ইতিবাচক পরিবর্তন সম্ভব

.



 সাগরবেষ্টিত বাঁশবাড়ীয়া পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জনপদ। পরিকল্পিতভাবে পর্যটনখাতে উন্নয়ন সাধন করা গেলে বাঁশবাড়ীয়া তথা পুরো সীতাকুন্ডের চিত্র বদলে যাবে। পর্যটনখাত হতে পারে ব্লু ইকোনমির অন্যতম অনুষঙ্গ। অপরদিকে সোনাইছড়িতে অবস্থিত শীপ ইয়ার্ড এবং কলকারখানা সীতাকুন্ড তথা দেশের অর্থনীতির প্রাণ। এই খাতে পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন করা গেলে সীতাকুন্ড সারাদেশের উন্নয়নের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলার বাঁশবাড়ীয়ায় এবং বিকালে সোনাইছড়িতে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, কর্মমুখর সীতাকুন্ডই আমার প্রথম লক্ষ্য। এখানে শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে বেকারত্ব দূরীকরণ খুব সহজ হবে। বেকারের সংখ্যা কমে গেলে এলাকায় অপকর্মও অনেকাংশে কমে যাবে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থা আর নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুন্ডেই পর্যটনখাতে বিপ্লব সাধিত হবে।

বাঁশবাড়ীয়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সালামত উল্ল্যাহ, আবুল বশর ভুইয়া, মনসুর মেম্বার, একরাম উল্ল্যাহ নয়ন, মিয়া মোহাম্মদ শাহজাহান, দিদারুল আলম, সালাহউদ্দিন, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, বদর উদ্দিন, আলাউদ্দিন।

এদিকে সোনাইছড়িতে গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, মোমিন উদ্দিন মিন্টু প্রমূখ।



আরও খবর