হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দিবসের সমাবেশে বক্তারা - শুধু জুলাই নয়, সীতাকুন্ড সর্বদা ফ্যাসিস্টের মসনদ কাঁপিয়েছে


বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক যে সংগ্রাম বহমান ছিলো বিগত ফ্যাসিস্টের আমলে, সেখানে সীতাকুন্ড বিএনপি ছিল অনন্য ভূমিক পালনকারী জনপদ। বিএনপি’র কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর সুযোগ্য ও আপোষহীন নেতৃত্বে সীতাকুন্ডের আপামর জনসাধারণের সংশ্লিষ্টতায় আন্দোলন সংগ্রাম যে গতি পেয়েছিলো, তা ফ্যাসিস্টের মসনদ কাঁপিয়েছে সর্বদা।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রামের সীতাকুন্ড সদরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালী শুরুর পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সীতাকুন্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরীর সাহসী নেতৃত্বের ফলে যে দূর্বার আন্দোলন গড়ে ওঠেছিলো, সরকার তাতে বেকায়দায় পড়ে বিনাকারণে তাঁকে প্রায় ৯ বছর কারাগারে বন্দী রেখেছিলো। কিন্তু সত্যের কাছে মিথ্যা সবসময় পরাজিত। যার নির্দেশে আমাদের নেতাকে কারাগারে বন্দী রাখা হয়েছিলো, তিনি আজ দেশ ছেড়ে পালিয়েছে। তাদের রাজনীতির কবর রচিত হয়েছে এই দেশে।

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি  জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যূগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু , উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, ইউসুফ নিজামী ,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার, শামসুল আলম আজাদ কাউন্সিলর, নুরুদ্দিন জাহাঙ্গীর, এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, নার্গিস আক্তার,এ্যা ড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক, মোজাহের উদ্দিন আশরাফ, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মোঃ রাশেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কাশেম, জাহেদুল হাসান, নুরুল আবসার, নুরুল আলম বাবুল, নুর মোস্তাফা, জামশেদুল, আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক, আবু বক্কর, মোঃ লোকমান, মহিউদ্দিন, মোঃ বেলাল, মাওলানা ইসমাইল, বখতিয়ার উদ্দিন, আবু সালেক,অমলেন্দু কনক, জিয়া উদ্দিন, সোলাইমান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু,রিফাত প্রমুখ ।

সমাবেশ শেষে বিভিন্ন সাজে, ব্যানার, ফেস্টুনে সজ্জিত বিজয় র‌্যালীটি পৌর সদরের উত্তর বাজারে গিয়ে শেষ হয়।

আরও খবর