সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর নাগরিক সমাজ।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর নাগরিক সমাজ।
সকালে শহরের মতি সাহেবের ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও তিন শতাধিক সাধারণ পৌরবাসী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল হাজী আব্দুস সাত্তারের জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন সেখ এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
২ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে