নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া


"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো, এই পতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ-ছাত্রীদেরকে নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ মার্চ ২০২৪) সকালে পৌর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪  উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো.আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া  এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি  অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় তিনি তার বক্তব্য বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকা- ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে, তাই  দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা।অনুষ্ঠানে সভাপতি জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আগামী ১০ মার্চ এই দিবসটি পালন করা হবে। এরই অংশ হিসেবে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষযটি লক্ষে প্রতিটি অগ্নিদুর্ঘটনা ও ভূমিকম্প সংঘটিত হলে কী ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং তা ম্যানেজ করার জন্য কী ধরনের পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন এবং তাৎক্ষণিক কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


মহড়ায় দেখানো হয় আগুনে ও ভবনধসে আটকে পড়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনার দৃশ্য। এতে ফায়ার সার্ভিস টিম  নিখুঁত অভিনয়ে অতিথি ও ছাত্র-ছাত্রীদের   সবার মনোযোগ কাড়ে। মঞ্চের সামনে স্থাপিত ফাস্টএইড বক্সে এসব উদ্ধারকৃত ব্যক্তিদের এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতরদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে এ দৃশ্য ধারণ করা হয়। এসময়ে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক আবদুল মন্নান, বিএফএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের  স্টেশন অফিসার মো. আতাউর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন  কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, প্রমুখ, এসময়ে প্রিন্ট ও  ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর