জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

প্রভাবশালী সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না, মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি সামগ্রী বিতরণ কালে স্বরাষ্ট্র উপদেষ্টা


কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাসী যে দলেরই হোক আর যতো প্রভাবশালীই হোক না কেনো কোন অবস্থায় কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।


রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংক আয়োজিত সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় তিনি নদীতে বালু মহালের সাম্প্রতিক অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে এ জন্য স্থানীয় প্রশাসনকে বালু মহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে বলা হয়েছে। তিনি বলেন নৌপুলিশের যানবাহন সল্পতার কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এ কারণে এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌপুলিশ কোস্ট গার্ডের সাথে থেকে সার্বিক সহযোগীতা করবে।


রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাজনীতি করেন সেদিকে আমাদের কোন আপত্তি নেই তবে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবেনা। রাজনীতির করেন এবং এর পাশাপাশি সমাজের জন্য মানুষের জন্য ভালো কাজ করেন।


মুন্সিগঞ্জ পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, যদি আমার ভাই অপরাধ করে তাহলে তাকেও ছাড় দেবেন না। আগে চার শিকের ভিতরে ঢুকান। তারা এমপি হোক বা যাই হোক কাউকে ছাড় নয়। এখন আইন শৃঙ্খলা উপর তাদের কোন হাত নেই।


সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যে আসবে পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। আপনারা কোনও অবস্থায় ছাড় দিবেন না।


অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকের মাঝে ৩০টি পাওয়ার ট্রিলার ও ৪০টি সেলো মেশিন হস্তান্তর করেন তিনি। এ সময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেম তুল জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।


পরে উপদেষ্টা উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে তারুণ্যের উৎসব-২০২৪ এর তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

আরও খবর