সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

 পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শনিবার (১ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌয়ালদের আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র (পাস) দেয়া হয়।

মধু আহরণ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বনবিভাগ সাতীরা রেঞ্জ কর্মকর্তা এম, কে, এম ইকবাল হোছাইন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রথম আলোর সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

 মধু আহরণ উদ্বোধনী জানানো হয় সুন্দরবনে প্রতি কুইন্টাল মধুর জন্য ১৫০০ টাকা এবং মোমের জন্য ২০০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। সাতীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনে পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাঁচিকাটা স্থান হতে মধু আহরণ করতে পারবেন।

প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। একজন বাওয়ালী ১৫ দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫ দিনের বেশি কোন বাওয়ালী সুন্দরবনে অবস্থান করতে পারবেন না।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতিপত্র  প্রদান করা হয়। জানা যায়, এবছর দুই শতের অধিক মৌয়ালী সুন্দরবনে মধু সংগ্রহের জন্য প্রবেশ করতে পারেন।

সাতীরা সহকারী বনসংরক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনে নিরাপদে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণীর আক্রমণ হতে রার জন্য বাওয়ালীদের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান। এ বছর সাতক্ষীরারেঞ্জে মধু আহরণের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১০৫০ কুইন্টাল ও মোমের লক্ষ্যমাত্রা ২৬৫ কুইন্টাল।


আরও খবর