নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

শ্যামনগরে দশ মিনিটের টর্নেডোতে প্রায় দুই শত ঘরবাড়ির ক্ষতি

সাতীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া দশ মিনিটের টর্নেডোতে প্রায় দুই শত কাঁচা ও আধা পাকা ঘরের ক্ষয় ক্ষতি হয়েছে।


বৃহস্পতিবার সকাল (২৩ মার্চ) ১১টার দিকে কালিঞ্চী গ্রামের খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলুনিপাড়া, বৈদ্য পাড়া সহ অন্যান্য স্থানে টর্নেডো আঘাত হানে।


স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু, চিংড়ী ঘের ব্যবসায়ী শেখ আফজালুর রহমান জানান, আকাশে হালকা মেঘের ঘনঘটা ছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই হঠাৎ টর্নেডো আঘাত হানে এবং এই ঝড়ে প্রায় পঞ্চাশটি কাঁচা ঘর সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে এবং এক শত পঞ্চাশটি কাঁচা ও আধা পাকা ঘর ক্ষতি গ্রস্থ হয়েছে।


এছাড়া উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, কৈখালী গ্রামেও টর্নেডো আঘাত হেনেছে, এ গ্রামেও ক্ষয় ক্ষতি হয়েছে। জানা যায়, ঝড়ের সাথে শিলা বৃষ্টিও ছিল ।


শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেন এ বিষয়ে বলেন সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং টর্নেডোর আঘাতের ক্ষয় ক্ষতির নিরুপণের চেষ্টা চলছে।

বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ টর্নেডো ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।


 

আরও খবর