সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে গণসচেনতা সৃষ্টিতে ঘূর্নিঝড় বিষয়ক মাঠ মহড়া

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় ,দূর্যোগ প্রস্তুতি সব সময়” এ প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউপির বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে ও ব্রাক ঢাকার অর্থায়নে ঘূর্নিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে(১৬ মার্চ) অনুষ্ঠিত এ মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিপি ,ঢাকার প্রশাসন বিভাগের উপ-পরিচালক শরাফাত হোসাইন খান। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় শ্যামনগরে ঘূর্নিঝড় বিষয়ে জনসচেনতামূলক মাঠ মহড়ার গুরুত্ব তুলে ধরেন।

সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ব্রাক ঢাকার প্রোগ্রাম সমন্বয়কারী শাফায়াত হোসেন, সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, বুড়িগোয়ালিনী ফরেষ্ট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, শ্যামনগর থানার এ এস আই কামরুজ্জামান, ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

মাঠ মহড়া অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও তত্তাবধানে ছিলেন সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ। মহড়া শেষে সকল শিল্পীবৃন্দকে পুরস্কৃত করা হয়।


আরও খবর