সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে শরুব ইয়থ টিমের সাইকেল র‌্যালী

 জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধের দাবিতে এবং নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে শ্যামনগর উপজেলায় শরুব ইয়ুথ টিমের আয়োজনে , একশনএইড বাংলাদেশের সহযোগিতায়  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস কাব চত্বরে শুক্রবার (৩ মার্চ)সকালে এক ভিন্নধর্মী সাইকেল র‌্যালী ও বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্বতা জানিয়ে আয়োজন করে।

জীবাশ্ম জ্বালানী বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খাতে প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে তার ফলে বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।  

 ধর্মঘটে যুবরা জলবায়ু সুবিচার চাই, জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর, নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর এ সকল শ্লোগান নিয়ে যুবরা জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে দাবি জানায়।

জলবায়ু ধর্মঘটে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের প্রধান কর্তা এসএম জান্নতুল নাঈম, একশনএইডের প্রতিনিধি শুভেন্দু বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন পশ্চিমা বিশ্ব আমাদের তিপূরণ দিবে এবং তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করবে। একমাত্র নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ, কার্বন ও গ্রীন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে এই ধরাকে জলবায়ু পরিবর্তনের মত বিপর্যয়কে রুখে দিতে পারে। ধর্মঘটে শরুব ইয়ুথ টিম সহ অন্যান্য এলায়েন্স সংগঠন ও একাত্মতা প্রকাশ করে।


আরও খবর