ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নতুন নতুন কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধ করণে শ্যামনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


 চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলাকৌশল ও নতুন নতুন প্রযুক্তির সাথে কৃষকদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, টাওয়ার ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ,পলি মালচ ব্যবহার করে সবজি চাষ,গোল গাছ থেকে রস সংগ্রহ সহ অন্যান্য কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয় উপজেলা পরিষদ চত্তরের অনুষ্ঠিত কৃষি মেলায়।

কৃষি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও কৃষি ক্ষেত্রের সফলতা ও অন্যান্য বিষয়ে তুলে ধরেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ,সাতক্ষীরার উপ-পরিচালক ড.মোঃ জামাল উদ্দীন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ এবিএম আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

দেখা যায়, মেলায় ১৯টি স্টল সুসজ্জিত আকারে সাজানো হয়েছে। স্টল প্রদান কারীদের মধ্যে ১০টি সরকারি প্রতিষ্টান, পরিবশে উন্নয়ন ক্লাব ১টি, ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা ২ জন, নার্সারী মালিক ৩ জন ও এনজিও প্রতিষ্ঠান ৩টি (লির্ডাস, বারসিক,ওয়াল্ডভিশন বাংলাদেশ) রয়েছে।

কৃষি মেলায় উল্লেখযোগ্য কৃষি পন্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ১৬০টি নারকেল সহ ভারতীয় জাতের নারকেল কাঁধি, ১৬ কেজি ওজনের মানকচু, ৫ কেজি বেল, ১৫ কেজি ওল, ২৬ কেজি ওজনের কলার কাঁধি, ৬ কেজি বাঁধা কপি,  ৩ কেজি ওল কপি, বার মাসের ফলবান ৪ কেজি ওজনের কাঁঠাল , নদীর চরে লাগানো সুন্দরবনের গোল গাছ থেকে রস সংগ্রহের প্রযুক্তি প্রমুখ। ২৭,২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া কৃষি বিষয়ক জারী ও পট গান নাটক মঞ্চস্থ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।




আরও খবর