আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

শ্যামনগর উপজেলার প্রতিনিধি ঃ সাতক্ষীরার জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

সোমবার(১৭ আগষ্ট)সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসাবে শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারীকে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। 

এছাড়াও বিভিন্ন অভিযানে যুক্ত থেকে দক্ষতার পরিচয় দেওয়ায় এস আই আনোয়ার, এস আই সুদীপ, এ এস আই নবী,এ এস আই জাফরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের হাতে এ সম্মাননা স্বারক সহ নগদ অর্থ তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী,সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শ্যামনগর থানা পুলিশের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।  এছাড়া স্থানীয় সচেতন মহল অভিনন্দন জ্ঞাপন করেছেন।  এদিকে সম্মাননা পাওয়ার পর শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন এ অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের প্রচেষ্টার ফল।  ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করব।  

ছবি- শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জেলা পুলিশ সুপারের নিকট থেকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহণ করছেন।  



Tag
আরও খবর