বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় বিভিন্ন বিষয়ে গঠিত উপকমিটির কার্যক্রম উপস্থাপন করা হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের গঠনতন্ত্রের সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সহযোগী সদস্য ও বাংলাবাজার পত্রিকার শ্যামনগর থানা প্রতিনিধি মো. আব্দুল আহাদের সাধারণ সদস্যপদের আবেদনের বিষয়টি উত্থাপনের পর পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও প্রেসক্লাবের আয়-ব্যয়সহ বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সবশেষে সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।

ছবিঃ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ। 

Tag
আরও খবর