চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দস্যুতার অবসান ঘটাতে বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়েছে। গত জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

 অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬), যারা সকলেই শ্যামনগর থানার স্থানীয় বাসিন্দা। তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টায় হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বাহিনীর অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। অভিযানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। তবে কোস্ট গার্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কোনো প্রকার অপপ্রচার বা ভিত্তিহীন তথ্য তাদের দস্যু দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত নিরাপদ পর্যটন কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাহিনীর নিয়মিত টহল নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ছবি- কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক

 


Tag
আরও খবর







সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল

১০ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে