চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন

শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন


 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্বীপ ইউনিয়ন গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউপির গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ডুমুরিয়া খেয়াঘাট বর্তমানে ভাঙ্গনের মুখে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

  

সরজমিনে দেখা যায় ঘাটের বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা যাওয়ায় প্রতিদিন যাতায়াতকারী হাজারও মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন।  স্থানীয়রা জানান, ২০০৯ ইং সালে বুড়িগোয়ালিনী অংশের খেয়াঘাট নদী গর্ভে বিলিন হয়ে যায়।  দীর্ঘদিন পার হলেও ঘাটটি এখনও স্থায়ীভাবে পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি।  ফলে দুই ইউনিয়ন সহ পাশ্ববর্তী কয়রা উপজেলার লোকজনেরও যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে।  


গাবুরা ইউপির যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন ডুমুরিয়া খেয়াঘাটটি গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউপির মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম।  ২০০৯ সালে বুড়িগোয়ালিনী এলাকার ঘাটটি ভেঙ্গে যাওয়ার পরও সেটির সমাধান করা হয়নি।  এখন আবার ডুমুরিয়া অংশে ভাঙ্গন দেখা দিয়েছে।  


এলাকাবাসীর দাবী করে বলেন ভাঙ্গনকৃত ঘাটটি পুনঃনির্মানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে দুই ইউপির মানুষের যাতায়াত মারাত্নকভাবে ব্যাহত হবে। 


 ইয়ুথ প্লান বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন প্রতিদিন শিক্ষার্থী,চাকুরীজীবি,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন।  ভাঙ্গনের কারণে যে কোন সময় দূঘটনা ঘটতে পারে। ভাঙ্গনকৃত ঘাটটি পুনঃনির্মাণ বা সংস্কারে  এলাকার ভুক্তভোগী মহল যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।  


ছবি- শ্যামনগর গাবুরা -বুড়িগোয়ালিনী ভাঙ্গনকৃত খেয়াঘাট।  



Tag
আরও খবর







সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল

১০ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে