শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীর তীরে শুক্রবার(৮মে) গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়।
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে নায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্মমুক্ত ভবিষ্যৎ গড়ি এক সাথে এ স্লোগানকে সামনে নিয়ে স্ট্রাইক চলাকালিন সময়ে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর আশিকুর রহমান, সাবেক কো-অর্ডিনেটর ইমাম হোসেন, সদস্য শামীম হোসেন, মুন্তাকিমুল ইসলাম রুহানি,দৈনিক পত্রদূতের উপকূলীয় প্রতিনিধি আঃ হালিম প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। এছাড়া সবুজ পৃথিবীর দাবী করেন।
এছাড়া শ্যামনগর উপজেলায় শরুব ইয়ুথ টিম ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করে।
ছবি- শ্যামনগরে ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ।
১ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে