আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক

শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক


 শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্যামনগর থানা পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে আহরণ নিষিদ্ধ ৫০ বস্তা শামুক/ঝিনুক মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় আটক করা হয়।  


বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুত্রে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ অফিসের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা যা আনুমানিক ২২৫০ কেজি শামুক/ঝিনুক জব্দ করা হয়।  


বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক  বলেন প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শামুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। এ কাজে শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামীয় ব্যক্তি পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন।


তিনি আরও বলেন বন্যপ্রাণী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল ১(গ)   তালিকাভুক্ত ধরা, পরিবহন, বাণিজ্য নিষিদ্ধ  শামুক/ ঝিনুক গুলি জব্দ করা হয় এবং এ  ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায় আটককৃত শামুক/ঝিনুক গুলি বনবিভাগের হেফাজতে রয়েছে।  

 

উল্লেখ্য ইতিপূর্বে বনবিভাগ কর্তৃক কয়েকবার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শামুক/ঝিনুক আটক করা হয়। 


ছবি- শ্যামনগরে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আটককৃত শামুক/ঝিনুক।  



Tag
আরও খবর