বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত

শ্যামনগরে ধানের শীষের নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা   প্রতিনিধি ঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামানের  নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪জানুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।  শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামান। তিনি বক্তব্যে  বলেন, ভোটাধিকার বঞ্চিত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। বিজয়ী হতে পারলে ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। শিক্ষিতরা চাকরী আর শিক্ষিত বেকারদের ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।  

 জনসভায় উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম খান,  জেলা বিএনপির সদস্য জিএম সোলাইমান কবির, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু,  জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক  সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল,  উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিএম মাসুদুল আলম, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু,জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা বিএনপির অন্যতম নেতা জহরুল হক আপ্পু,  সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, পুজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জি সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 জনসভা শেষে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী ও সমার্থকদের নিয়ে ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়। 

ছবি- শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড মোঃ মনিরুজ্জামান। 




Tag
আরও খবর