বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে  বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের প্রথম নির্বাচনী জনসভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়।  ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ ফজলুল হক ।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল, খেলাফত মজলিস (মামুনুল হক) সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষিত কর্মসূচি তুলে ধরে বলেন, দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে ।তিনি বলেন, ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় অংশগ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে  বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৪ এর প্রাথী গাজী নজরুল ইসলাম।




Tag
আরও খবর