বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ হিন্দু সম্প্রদায়ের বারো মাসে তের পার্বণ এ কথাটি প্রচলিত রয়েছে আমাদের সমাজে। সেই হিসাবে দূর্গা পুজা,কালী পুজা, লক্ষ্মী পুজা সেরে উঠতেই এসে গেল বাগদেবী সরস্বতি পুজা। আগামী ২৩ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে সরস্বতি পুজা।  এই পুজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরী শিল্পীরা। অনেকে শেষ তুলির আঁচড় টানছেন প্রতিমার গায়ে এদিকে সারা বছর আশায় বুধ বেঁধে থাকা সরস্বতি প্রতিমা তৈরী শিল্পীবৃন্দ জানালেন পুজায় তাদের অর্থনৈতিকভাবে মন্দা যাবে।

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের বাসিন্দা সরস্বতি প্রতিমা তৈরী শিল্পী সুনিল চক্রবর্তী জানালেন যে অর্ডার গুলি পেয়েছেন সে গুলি পারিবারিক ও প্রতিষ্ঠানের পুজার অর্ডার। গত বছর তিনি বড় ছোট মিলিয়ে ৫০ থেকে ৬০ খানা প্রতিমা তৈরী করেছিলেন। বিক্রী সবগুলি হয়নি। এ বছর প্রতিমা তৈরী করেছেন গত বছরের ন্যায়। এ বছর গত বছরের তৈরী প্রতিমা ছিল সেটা এ বছর নতুন করে মাটি লেপন দিয়ে নতুনভাবে রং করেছেন বেশ কিছু । ত্রিশ বছর যাবত এই পেশার সাথে যুক্ত রয়েছেন বলে জানান।

এ বছর তিনি বড় প্রতিমার মূল্য নির্ধারণ করেছেন ৪০০০টাকা, মাঝারী প্রতিমার মূল্য নির্ধারণ করেছেন ১৮০০টাকা, এক হাত এক মুট এমন প্রতিমার মূল্য ১২০০টাকা । গতবারের চেয়ে এবার প্রতিমার মূল্য বেশি নির্ধারণ করেছেন। এর কারণ হিসাবে তিনি বলেন দ্রব্য মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরী বৃদ্ধি। গতবার ছোট প্রতিমার দাম ছিল ১০০০টাকা, মাঝারী প্রতিমার দাম ছিল ১৬০০ ,বড় প্রতিমার দাম ছিল ৩০০০টাকা। এ কাজে তিনি সহ আরও চার জন যুক্ত রয়েছেন। এক এক জনের দৈনিক মজুরী ৬শত থেকে ৭শত টাকা বলে জানান। প্রতিমার উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় লাভের অংশ খুব কম থাকে বা এক রকম না থাকার মত জানালেন।

বর্তমানে উপকরণের মূল্য জানান পূর্বে রংয়ের ভরি ছিল ৩০ টাকা বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা ভরি, প্রতিমার চুল পূর্বে ছিল ২২০ টাকা ,বর্তমানে ৫০০টাকা। প্রতিমা তৈরীর কাট, সুতুলি, পেরেক, পোষাক সহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে এই প্রতিবেদককে জানান। তিনি বলেন প্রতিমা তৈরীর উপকরণ ডাকের সাজ ব্যবহার করেন। প্রতিমার গায়ে স্প্রে রং ব্যবহার করেন এই রংয়ের মূল্যও বৃদ্ধি বলে জানান। সুনিল চক্রবর্তী শ্যামনগর বাদঘাটা গ্রামে একটি বাড়ীতে জায়গা ভাড়া নিয়ে প্রতিমা তৈরী করছেন। প্রতিমা তৈরীতে দিন রাত পরিশ্রম করে চলেছেন ।


 প্রতিমা তৈরী করছেন ভূরুলিয়া ইউপির বাসিন্দা প্রভাষ মন্ডল, জেলেখালী গ্রামের নিশিত, খোসালখালী গ্রামের পলাশ মন্ডল বলেন অধিক সংখ্যক প্রতিমা তৈরীর অর্ডার না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন । এ ছাড়া উপকরণের মূল্য বৃদ্ধি , মজুরী বৃদ্ধি সবমিলিয়ে প্রতিমা শিল্পীরা বড়ই চিন্তিত বলে জানান। শিল্পীরা উভয়ে বলেন উপকরণের মূল্য বৃদ্ধির জন্য প্রতিমা শিল্পীরা অর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। অনেকে এ কারণে এই পেশায় কম সময় দিয়ে অন্য পেশায় সময় বেশী দিচ্ছেন বলে জানান। শিল্পীরা অনেকে মত প্রকাশ করে বলেন এ পেশায় আর জীবিকা নির্বাহ করা সম্ভব হবেনা বলে মনে হয়।

এদিকে অভিজ্ঞরা বলেছেন প্রতিমা শিল্পীরা ক্ষতিগ্রস্থ বিধায় তাদের পেশাকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

ছবি- শ্যামনগর বাদঘাটা গ্রামে সরস্বতি প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পিরা।




Tag
আরও খবর