সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে সরকারি খাল খননকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ইউপি সদস্য গুরুতর জখম, আটক ৩

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সিংহতলী চিলের সরকারি খাল খননের সময়   ২১ জানুয়ারী (শনিবার)খাল দখলকারিদের  সাথে  সংঘর্ষে  মুুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য  গুরুত্বর জখম  হয়েছে।

 আহত ২জনকে  প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় পরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় শ্যামনগর পুলিশ ৩ জনকে   আটক করেছেন।আটককৃতরা হলো উপজেলার চুনকুড়ি গ্রামের মৃত মঙ্গল মোল্লার পুত্র  আব্দুল খালেক মোল্লা (৬০), খালেক মোল্লার পুত্র রবিউল ইসলাম (৩৭) ও মনিরুল ইসলাম(২৬)।  এ ব্যাপারে শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহারে উল্লেখ করেছেন, সিংহড়তলী - চুনকুড়ি চিলের খালটি ধান ও চিংড়ি চাষ এলাকা পৃথকিকরণ ও জোনিং সিস্টেম বাস্তবায়নের জন্য  পূঃন খননের কাজ চলতে থাকে । এসময় দখলদাররা দেশীয় অস্ত্রে  সস্ত্রে সজ্জিত হয়ে  ২৫/৩০ জন দখলদার খাল খনন কারীদের উপর হামলা করে তাদের মোবাইল ফোন নগত টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীদের দ্বারা গুরুত্বর জখম হয় ইউপি সদস্য জিয়াউর রহমান (৩০), পিতা- আবুল কাশেম গাজী ও  আব্দুল জলিল (৪৪), পিতা- আরশাদ আলী গাজী।

  এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




আরও খবর