বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সরকারি বিভিন্ন অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ, পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলা এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে কার্যকর সংলাপ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর ) বেলা ১১ টায়  উপজেলা অফিসার্স ক্লাবে  গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং স্থানীয় পেশাজীবী জনসংগঠনের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর গ্রীন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

 সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, সহকারী  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দিক, সাধারণ সম্পাদক এস.এম জান্নাতুল নাঈম, গ্রীন কোয়ালিশনের সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বারসিকের কর্মকর্তাবৃন্দ।

সংলাপ ও মতবিনিময় পর্বে সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তর থেকে কী ধরনের সেবা প্রদান করা হয়, জনগণ কীভাবে ও কোন মাধ্যমে এসব সেবা পেতে পারেন, সেবাদানে বিদ্যমান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সম্পর্কে  আলোচনা করেন। পাশাপাশি তারা জনগোষ্ঠীর সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় এ সময় অংশগ্রহণকারী পেশাজীবী ও জনসংগঠনের প্রতিনিধিরা জানান, সরকারি সেবা সম্পর্কে তারা এখনো পর্যাপ্তভাবে অবগত নন। তারা বলেন, সরকারি সকল সেবা পাওয়ার অধিকার জনগণের রয়েছে। এজন্য সরকারি সেবা কেমন হওয়া উচিত—তা নির্ধারণে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং সকল সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। 

ছবি- শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা 



Tag
আরও খবর