সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে জাতীয় শ্রীমদ্ভগবতগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার(২৬ডিসেম্বর) সকালে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে জাতীয় শ্রীমদ্ভগবতগীতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ক গ্রুপে ৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ও খ গ্রুপে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। শ্লোক উচ্চারণ ও এমসিকিউ এর ভিত্তিতে বিচারক মন্ডলীবৃন্দ বিচারকার্যক্রম করেন।

জানা যায় ক গ্রুপে ১২ জন শিক্ষার্থী ও খ গ্রুপে ৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রত্যেক গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার, সনদ সহ প্রত্যেক অংশ গ্রহণকারীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

ক গ্রুপে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক পরিমল কৃষ্ণ মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোবিন্দ প্রসাদ মন্ডল ও সমরেশ রপ্তান। খ গ্রুপে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, প্রভাষক প্রদীপ রপ্তান, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ রায়, প্রদর্শক সন্তোষ কুমার মন্ডল, কার্ত্তিক চন্দ্র দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারী সহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।



Tag
আরও খবর