*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(৪ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন , উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিআরআরএ এর আয়োজনে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী  প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআরএএর পরিচালক ফরিদা ইয়াসমিন। এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সাংবাদিক এসকে সিরাজ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে দুই দিন ব্যাপী মেলায় স্টল প্রদানে অংশগ্রহণকারী গুমানতলী প্রতিবন্ধী যুব কল্যাণ সমিতি, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা, উপজেলা সমাজমেব অধিদপ্তর, বুড়িগোয়ালিনী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, দক্ষিণ বঙ্গ ওপিডি নেটওয়ার্ক, ডিআরআরএ, সিডিও, দিশারী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, ব্রেকিং দ্যা সাইলেন্স, সুন্দরবন প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, আটুলিয়া প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, উন্নয়ন, চন্ডিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সহ মোট ১৫টি সংগঠনকে ক্রেষ্ট প্রদান করা হয়।

পুরস্কার প্রদান শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তি বা সংগঠন সদস্যদের হাতে তৈরী বিভিন্ন শিল্প কর্ম,খাবার প্রদানের স্টল পরিদর্শন করেন এবং পরবর্তীতে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক দলের পরিবেশনায় পরিবেশ বিষয়ক জারী গান মঞ্চস্থ করা হয়।

ছবি- শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী।



Tag
আরও খবর