সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবন পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভ বন এবং ইউনোস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।এটি বাংলাদেশের জন্য পরিবেশ,সংস্কৃতি ও অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবনে পর্যটকদের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এত সম্ভবনা থাকা সত্বেও সুন্দরবন ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম এখনও ভালোভাবে গড়ে উঠেনি।অনেকক্ষেত্রে পর্যটন কার্যক্রম পরিবেশবান্ধব নয়। এমন কথাগুলো বলছিলেন শুক্রবার  (২৮ নভেম্বর ) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ম্যানগ্রোভ ইকোট্যুরিজম মডেল বাস্তবায়নের প্রেক্ষাপট এবং যেীথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের চুক্তিকৃত সংগঠনের পরিচালকবৃন্দ। তারা আরও বলেন  স্থানীয় মানুষ পর্যটন ব্যবস্থাপনায় অংশ নিতে পারেননা।এর ফলে পরিবেশ দূষণ হয়,বন্যপ্রাণীর উপর বিরুপ প্রভাব পড়ে,সংবেদনশীল ম্যানগ্রোভ এলাকায় চাপ বাড়ে এবং স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠী কম সুবিধা পায়। সুন্দরবন ইকোট্যুরিজম ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ ঘাটতি পূরণে বেসরকারী চারটি সংগঠন একত্রিত হয়ে চুক্তিবদ্ধ করেছে ইকোট্যুুরিজম মডেল তৈরীতে।

শুক্রবার   শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেছে উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা, সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা এবং কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজ। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শাহিন ইসলাম,সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর নাজমুম শাহাদাত পলাশ, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার  নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা ও কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজের পরিচালক মি.গোপাল চন্দ্র মুন্ডা বলেন , সুন্দরবনের বর্তমান পর্যটন ব্যবস্থায় বিশৃঙ্খলা, পরিবেশ ঝুঁকি, স্বচ্ছতার ঘাটতি এবং স্থানীয় মানুষের সীমিত অংশগ্রহণের কারণে একটি টেকসই, বিজ্ঞানভিত্তিক ও কমিউনিটি-নেতৃত্বাধীন মডেল প্রয়োজন। উক্ত প্রেক্ষাপটে ৪টি সংস্থা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল উদ্ভাবন করেছে। 

উদ্ভাবিত ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেলে রয়েছে ইকো-বোট, ইকো-কটেজ, ইকো-গাইড, ইকো-ট্যুরিস্ট ব্যবস্থাপনা, এনটিএফপি (ঘঞঋচ) সেন্টার, জীবনযাত্রা জাদুঘর, আদিবাসী সংস্কৃতি প্রচার, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়ন। চুক্তির মাধ্যমে পক্ষগুলো ঘোষণা করে তারা এই মডেল বাস্তবায়নে আদিবাসীসহ বন নির্ভর মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবিকা প্রচার করবে, ম্যানগ্রোভ পুনরদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াবে, সুন্দরবন অঞ্চলের নারী, তরুণ ও প্রান্তিক মানুষের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করবে।

ছবি- শ্যামনগরে ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর



Tag
আরও খবর