বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি  সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী  পালিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি,আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়

স্থানীয় খামারি এবং দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডা.সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন সহ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রভাষক রাফসান জানি, কর্ড এইড নবপল্লব প্রকল্পের মুক্তা রানী রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব।  

ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস  বলেন, "এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।" ১ লিটার কোল্ড ড্রিংকস এর দাম আর ১ লিটার দুধের দাম সমান হতে পারে না, মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে দুধ ও দুগ্ধজাত পন্য দই, ঘি, মাঠা, পনির খাওয়ার অভ্যাস করতে হবে।

বক্তারা  আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং দেশের প্রাণিজ ও আমিষের চাহিদা পূরণে খামারিদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং প্রানিজ আমিষ খাওয়ার ভাল অভ্যাস গড়ে তোলার কথা বলেন।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি প্রদর্শন করেন। মেলায় প্রাণিসম্পদ প্রযুক্তির বিভিন্ন  ৩৩ টি স্টল স্থান পায়, যা দর্শনার্থীদের নজর কাড়ে। দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা খামারিদের মাঝে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।




Tag
আরও খবর