শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত যশোরে ১৭ গ্রামের আশীর্বাদ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন আক্কেলপুরে ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ র‍্যালি শুরু, ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক বিস্তারিত কমেন্টে। লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা দূরন্ত সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি জুনাইদ উল্যাহ, সম্পাদক মুসলিম উদ্দিন

শ্যামনগরে অচাষকৃত শাকের রান্না প্রতিযোগতিা

শ্যামনগরে অচাষকৃত শাকের রান্না প্রতিযোগতিা ও খাদ্য উৎসব অনুষ্টিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক। আর এ প্রকৃতিতে আছে নানান প্রাণবৈচিত্র্য  যা অনাদর, অবহেলা এবং অযত্নে বেড়ে উঠেছে। এসকল প্রাণবৈচিত্র্য মানুষ ও প্রানীর খাদ্য এবং ঔষধী হিসাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার হয়।  জলবায়ু পরিবর্তন, লবনাক্ততা বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের অবাধ ব্যবহার এবং মনুষ্য বসতি স্থাপনের ফলে এসকল উদ্ভিদ বৈচিত্র্যে এবং তার প্রাপ্তিস্থান হারিয়ে যাচ্ছে। আর এসকল উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ব্যক্তি ও সরকারী-বেসরকারী ভাবে চলছে নানা রকম উদ্যোগ, পরিচালিত হচ্ছে বিভিন্ন কর্মকান্ড।

প্রকৃতির এসকল উদ্ভিদবৈচিত্র্য সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিমজেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে  সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপি অনুষ্টিত হয়েছে উপকুলীয় গ্রামীন নারীদের মাধ্যমে অচাষকৃত শাকের রান্না প্রতিযোগিতা ও খাদ্য উৎসব। 

 দিনব্যাপি অনুষ্ঠানটি আয়োজন করে সবুজ সংহতি ও স্থানীয় জনসংগঠনগুলো, সহযোগিতা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।  অংশগ্রহন করেন কৃষক-কৃষানি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দ।

 রান্না প্রতিযোগিতা ও খাদ্যউৎসবে পশ্চিমজেলেখালী গ্রামের স্থানীয় পাঁচটি  জনসংগঠনের ১৬ জন নারী ও পুরুষ প্রত্যেকেই একটি করে সবজি/খাবার রান্না করেন। ১৬ রকমের (কচুশাক, মাটিফোড়া, ডুমুর,  বুনো আমড়া, কলমিশাক, থানকুনি, শাপলা,  কলার মোচা, আদাবরুন,  কলার থোড়, কচুশাক, কাটানুটে, ঘুমশাক, তেলাকচু, আমরুল ও মিশ্রিত শাক) কুড়িয়ে পাওয়া শাক রান্না করেন। আর এ সকল শাক নারীরা তাদের বাড়ির আঙিনা, খাল-বিল, জলাশয় থেকে কুড়িয়ে আনেন।

গ্রামীণ এক উৎসব মুখর পরিবেশে কুড়িয়ে পাওয়া শাকের রান্না প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অংশ ছিল রান্না ও স্বাদ গ্রহণ কর্মসূচি।  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের সবুজ সংহতির সভাপতি ডাঃ যোগেশ মন্ডল। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লা, শিক্ষক হেমা রানী, কৃষানী অল্পনা রানী মিস্ত্রি, লতা রানী, শিক্ষার্থী অনান্যা ও  ধৃতিমা,  কৃষক ভুধর চন্দ্র মন্ডল,  বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল ও মারুফ হোসেন।

 বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লা বলেন  আমরা বাজার থেকে যে শাকসবজি ক্রয় করি তা  সার বিষে ভরা যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  তাই আমাদের সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য  প্রকৃতির এ-সব উদ্ভিদ বৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে।  

ইউপিসদস্য দেবাশিষ গায়েন বলেন,  যেমন প্রাকৃতিক দুর্যোগ তেমনি লবণাক্ততার মাত্রা বেশি। তারপরও অসংখ্য প্রাণবৈচিত্র্য এখনো টিকে আছে আমাদের এলাকায়। এগুলো ছিলো গ্রামীণ মানুষের খাদ্য ভান্ডার ও পুষ্টির উৎস। 

অনুষ্ঠানের সভাপতি ডাঃ যোগেশ মন্ডল বলেন,  এ রান্না প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃতির সকল উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, ব্যবহার ও বিকাশের জন্য নতুন প্রজন্মের সাথে গ্রামীণ নারীদের যেমন সেতু বন্ধন তৈরি হচ্ছে । 

 নির্ধারিত সময়ে রান্না শেষে চলে স্বাদ গ্রহণ কর্মসূচি। নারীরা তাদের রান্নার প্রধান উপকরণ কুড়িয়ে পাওয়া শাক/তরকারী সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর ৭ সদস্য বিচারকদয় স্বাদ- পুষ্টিগুন ও উপস্থাপনার উপর ভিত্তিতে বিজয়ী  নির্বচন করেন  যার বুনো আমড়া রান্না করে প্রথম স্থান অধিকার করেন যুব কৃষক প্রশান্ত নস্কর শাপলা ফুলের চপ,  কলমি শাক রান্না করে দ্বিতীয় হোন শিক্ষার্থী  জবা ও থানকুনি রান্না করে তৃতীয় স্থান অধিকার করেন কৃষাণী ঝরনা রানী মন্ডল। নতুন প্রজন্মের মাঝে আগ্রহ মনোযোগ সৃষ্টিতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল নারীদের পুরস্কার প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা



Tag
আরও খবর