উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে ৬ ইউনিয়নের মানুষের মানববন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবী নিয়ে ৬ ইউনিয়নের ৩শতাধিক স্থানীয়দের মানববন্ধন পরবর্তী উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর)  উপজেলা প্রেসক্লাব চত্বরে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌ কাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের শিমনখালীর খাল নিয়ে মানববন্ধন করেন স্থানীয় জনগোষ্টী, সিডিও ইয়ুথ টিম, উপজেলা এডভোকেসি কমিটি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 জিফরসিআর প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জনগোষ্টী মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ন  কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল এবং অপরিকল্পিত ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা না করে  অসাধু কর্মকর্তাদের দ্বারা খালের শ্রেনী পরিবর্তন করে বিলের ফসলি জমির ভিতরের এবং বিল থেকে পানি নিষ্কাশনের খাল বন্দোবস্থ দেওয়ার ফলে আমাদের এলাকায়  প্রায় প্রতি বছরই বৃষ্টির পানি জমে জলাদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অত্র এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, বসত বাড়ির পুকুরের মাছ, মাছের ঘের, বসত বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।এছাড়া অত্র এলাকার মাটির গভীরের পানি লবণাক্ত হওয়ার কারণে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান চাষ করা হয়ে থাকে। এক মাত্র মিষ্টি পানির আধার খাল এই খাল গুলো বন্দোবস্ত, ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ হওয়ার কারনে এবারের বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতি ও ভোগান্তিতে পড়েছে।

রমজাননগর ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন, পাতড়াখোলা গ্রাম ও চাঁদখালী গ্রামের পাশে ধলের বিলের খাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের প্রায় ৫০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা পানিতে ডুবে ০২ বার সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে প্রায় ৬৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,রিপোর্টার্স ইউনিটি শ্যামনগরের সভাপতি গাজী আল ইমরান, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, স্বেচ্ছাসেবী  মমিনুর রহমান,  ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুর রশিদ, সোহরাব হোসেন, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম মনি, আটুলিয়া ইউনিটের সজিব হোসেন রনি, সরকারি মহসিন কলেজ ইউনিটের নুহা ইসলাম প্রমুখ।

ছবি- শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন।



Tag
আরও খবর